ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা: জরুরি সেবা ও দূরপাল্লা আওতামুক্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৮:০০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৮:০০:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা: জরুরি সেবা ও দূরপাল্লা আওতামুক্ত ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ভোটের দিন এবং তার আগে ও পরে নির্দিষ্ট কিছু নৌযান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি সচিবালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত সব ধরনের লঞ্চ ও ইঞ্জিনচালিত বোট চলাচল বন্ধ থাকবে। তবে সাধারণ যাত্রী, ভোটার ও জরুরি সেবার সুবিধার্থে দূরপাল্লার নৌযান এবং নির্দিষ্ট রুটে নিয়মিত চলাচলকারী নৌযানগুলোকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে।

 

​ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাংবাদিক, দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে এই নিয়ম শিথিল করা যাবে। এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস এবং ডাক ও টেলিযোগাযোগের মতো জরুরি সেবায় নিয়োজিত নৌযানগুলো কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে। নির্বাচন কমিশন আরও স্পষ্ট করেছে যে, ভোটারদের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত স্থানীয় ছোট নৌযানগুলো চলাচলে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

 

​পণ্য সরবরাহ ও বিশেষ প্রয়োজন বিবেচনায় প্রধান প্রধান নৌপথে বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এছাড়া স্থানীয় বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে এই নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে। 

(সূত্র: বাসস)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।