ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার: এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ সতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০১:২৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০১:২৯:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার: এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ সতর্ক ছবি: সংগৃহীত
প্রতিবেদক:
 সারাদেশে একযোগে শুরু হয়েছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা ঘিরে সরকার কেমন প্রস্তুতি নিয়েছে, প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এসব বিষয়ে জানতে কথা হয় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে।
 
 
প্রশ্ন: স্যার, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার কতটা প্রস্তুত?
 
উত্তর:
সরকার এবার প্রশ্নফাঁসের বিষয়ে সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছে। অতীতে অনেক প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে, তবে এবার আমরা এমন ঘটনা দেখতে চাই না। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
 
 
প্রশ্ন: পরীক্ষার কেন্দ্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে?
 
উত্তর:
প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণ থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্র পর্যন্ত প্রতিটি ধাপে কড়া নজরদারি রয়েছে। জেলার ট্রেজারি এবং উপজেলার থানার লকারে প্রশ্ন সংরক্ষণ করা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে ২০০ গজের মধ্যে মোবাইল ফোন, স্মার্টঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
 
 
 
প্রশ্ন: নকল প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
 
উত্তর:
শুধু শিক্ষকই নন, প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি থাকবে। কোনো কেন্দ্রে নকল সরবরাহ বা প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য জেলা প্রশাসন, পুলিশ, এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।
 
 
প্রশ্ন: পরীক্ষার্থীদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
 
উত্তর:
প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধে সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীরা যাতে গুজবে বিভ্রান্ত না হয়, এজন্য অভিভাবকদের সহযোগিতাও খুব গুরুত্বপূর্ণ।
 
 
 
প্রশ্ন: শিক্ষা ব্যবস্থায় আরও কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন?
 
উত্তর:
আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। অস্থিরতা রয়েছে, শিক্ষার মানও চ্যালেঞ্জের মুখে। তবে, অন্তত পাবলিক পরীক্ষাগুলো যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমি অল্প সময় ধরে দায়িত্বে আছি, তবে চেষ্টা করছি শিক্ষার মানোন্নয়নে সরকারের কোন ঘাটতি না থাকে।
 
 
প্রশ্ন: এবারের পরীক্ষার পরিসংখ্যান কী?
 
উত্তর:
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে প্রায় ১০ লাখ ৫৫ হাজার, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি, এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
 
প্রশ্ন: আপনি নিজে কি পরীক্ষা পর্যবেক্ষণে যাবেন?
 
উত্তর:
হ্যাঁ, আমি নিজে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবারের এইচএসসি পরীক্ষা যেন নকলমুক্ত ও সুষ্ঠুভাবে হয়, এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক—সব পক্ষের সহযোগিতা কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।