ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, নায়ক জোয়াও পেদ্রো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১০:৩৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১০:৩৩:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, নায়ক জোয়াও পেদ্রো জোড়া গোলের একটিতেও উদযাপন করেননি পেদ্রো/সংগৃহীত

বিশ্বকাপের শুরুতে স্কোয়াডেও ছিলেন না—এমন জোয়াও পেদ্রোই ফ্লুমিনেন্সের স্বপ্নভঙ্গ করে চেলসিকে তুললেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ২-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন ২০২১ সালের চ্যাম্পিয়নদের।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চেলসি এগিয়ে যায় ম্যাচের ১৮ মিনিটে পেদ্রোর বুদ্ধিদীপ্ত এক শটে। তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও উদযাপন করেননি তিনি। ম্যাচের শেষ দিকে পেদ্রোর দ্বিতীয় গোলেই নিশ্চিত হয় ইউরোপিয়ান ক্লাবের ১৩তম টানা ফাইনাল।

চেলসির হয়ে এটি হবে তৃতীয় ক্লাব বিশ্বকাপ ফাইনাল। ২০১২ সালে করিন্থিয়ান্সের কাছে হারলেও, ২০২১ সালে পালমেইরাসকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্লুজরা। এবার মরসুমটা যতটা হতাশাজনকই হোক না কেন, মারেস্কার দল নতুন করে শিরোপা জয়ের আশায় বুক বাঁধছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।