ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শিক্ষার্থী আন্দোলনের চাপে রাবিতে আওয়ামীপন্থি ছয় ডিনের পদত্যাগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:২৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:২৬:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
শিক্ষার্থী আন্দোলনের চাপে রাবিতে আওয়ামীপন্থি ছয় ডিনের পদত্যাগ ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ছয়জন ডিন পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আন্দোলনের প্রেক্ষাপটে ডিনদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ এবং প্রশাসনিক সিদ্ধান্তের পর এ পদত্যাগ কার্যকর হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট ছয় ডিন পৃথকভাবে দায়িত্ব পালনে অক্ষমতা জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে দুপুর দেড়টার দিকে ডিনদের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার দফতরে তালা ঝুলিয়ে দেন। পরে আন্দোলন আরও বিস্তৃত হয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়েও তালা দেওয়া হয় এবং সেখান থেকে কর্মকর্তাদের বের করে দেওয়া হয়।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্যের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকেল তিনটার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে দেওয়া হয়। এরপর রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।

আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারা আরও বলেন, সংশ্লিষ্ট ডিনরা ইতোমধ্যে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা ডিনদের পদত্যাগের পাশাপাশি ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও দ্রুত ও দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।