ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গালিবের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৯:০৯:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গালিবের রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত
 

নিষিদ্ধ ঘোষণা করা ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে পরোক্ষ ভাষায় হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পোস্টটিতে তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
 

শুক্রবার গালিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ডাকসু ভিপি সাদিক কায়েম ও বিএনপি নেতা মির্জা আব্বাসের ছবি পোস্ট করে লেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ‘শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ’, অন্য কেউ যেন সেখানে কিছু না করে। একই পোস্টে রাকসু জিএস আম্মারকে উদ্দেশ করে তিনি সতর্ক করেন, “প্রটেকশন বাড়াতে”, একা মোটরসাইকেলে ঘোরাফেরা না করতে এবং প্লেনে ঢাকা যেতে, নইলে ‘যমুনার আগে বা পরে কিছু হতে পারে’—যা তাকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
 

ওই স্ট্যাটাসের নিচে মোস্তাফিজুর রহমান বাবু মন্তব্য করেন, “আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বাঁচিয়ে রাখে,” যা পোস্টের হুমকিমূলক ভাষাকে সমর্থন করার অভিযোগকে আরও জোরালো করেছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সালাহউদ্দিন আম্মার জানান, বিভিন্ন সময়ই তাকে ‘নেক্সট টার্গেট’ উল্লেখ করে নানা পক্ষ থেকে এ ধরনের বার্তা দেওয়া হয়, তবে এতে তিনি ভীত নন এবং অতিরিক্ত নিরাপত্তা নেওয়ারও প্রয়োজন দেখছেন না।
 

আম্মারের ভাষ্য, “আল্লাহর দেওয়া জান আল্লাহই নিয়ে যাবেন,” তাই এসব হুমকির কারণে তিনি স্বাভাবিক রাজনৈতিক ও সংগঠনিক কাজ থেকে সরে আসবেন না। গালিব সম্পর্কে তিনি বলেন, ছাত্রলীগ ক্ষমতায় থাকাকালেও যার তেমন প্রভাব ছিল না, তার এমন স্ট্যাটাসকে অতিরিক্ত গুরুত্ব দিলে বরং তাকে অকারণে গুরুত্ব দেওয়া হয়; এসব হুমকিতে ভয় পেলে সেটি সময়ের অপচয় ছাড়া কিছু নয় বলে তিনি মনে করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।