ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:২১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:২১:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন শেষ ২৬ সেপ্টেম্বর ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমান বাহিনীর ৯৩তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে নারী-পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
 
প্রশিক্ষণ চলাকালে মাসিক বেতন ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য চাকরি হবে স্থায়ী।
 
আবেদনের যোগ্যতা অনুযায়ী, ২০২৫ সালের ২১ ডিসেম্বর প্রার্থীর বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে ২২ বছরের মধ্যে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে।
 
শারীরিক যোগ্যতার মধ্যে পুরুষদের জন্য ন্যূনতম উচ্চতা ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি) এবং নারীদের জন্য উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি) নির্ধারিত হয়েছে। উভয়ের ক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি হতে হবে ৬ বাই ৬।
 
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বিমান বাহিনীর ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে।
 
সম্ভাব্য যোগদানের তারিখ: ২১ ডিসেম্বর ২০২৫।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।