ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

রিকশাচালকদের জীবনমান উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ কর্মশালা ৫ ডিসেম্বর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১০:৩৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:৩৪:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
রিকশাচালকদের জীবনমান উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ কর্মশালা ৫ ডিসেম্বর ছবি সংগৃহীত

সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন রিকশাচালকদের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়ামে (প্লট-৬২–৬৪, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা) অনুষ্ঠিত হবে।

কর্মশালায় রিকশাচালকদের জন্য ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক আচরণ, রাস্তার নিরাপত্তা, ট্র্যাফিক আইন এবং স্বাস্থ্যগত উন্নয়নের বিষয় নিয়ে বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি টি-শার্ট এবং একটি শীতকালীন হুডি দেয়া হবে। পাশাপাশি জীবনমান উন্নয়নে অগ্রণী হিসেবে নির্বাচিত একজন রিকশাচালককে ওমরার সুযোগ দেওয়া হবে।

প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, যিনি আচার-আচরণ ও পারিবারিক দায়িত্ব বিষয়ে প্রশিক্ষণ দেবেন। ইসলামে শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ দেবেন মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। রিকশাচালকদের স্বাস্থ্য ঝুঁকি ও করণীয় বিষয়ে শিক্ষাদান করবেন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন। স্বল্প আয়ে সংসার পরিচালনা ও সঞ্চয়ের উপায় নিয়ে প্রশিক্ষণ দেবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সাবির আহম্মেদ। এছাড়া রাস্তায় নিরাপত্তা ও ট্র্যাফিক আইন বিষয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত প্রশিক্ষণ দেবেন।

ফাউন্ডেশনের ৭০০ আসনবিশিষ্ট অডিটোরিয়ামে বছরব্যাপী বিভিন্ন পেশাভিত্তিক দাওয়াতি কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আওতায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, আইনজীবী ও গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীনি দিকনির্দেশনা, মোটিভেশন এবং জীবনমান উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।