ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৮:২৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৮:২৩:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক আটক ভুয়া শিক্ষার্থী। সংগৃহীত ছবি
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পরিচয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ঘোরাফেরা করা এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ব্যক্তির নাম মিনহাজ ইসলাম রিফাত। বুধবার (২৬ নভেম্বর) রাতে শিক্ষার্থীদের সন্দেহের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়।
 

অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিনহাজকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে গেলে প্রক্টরিয়াল টিম ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা তাকে হেফাজতে নেয়। পরে তার কাছে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ চাকরি করেন। তবুও তিনি নিজেকে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
 

শিক্ষার্থীদের অভিযোগ, মিনহাজ বিভিন্ন সিনিয়র নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন। বিভাগের তৃতীয় বর্ষের শ্রেণি প্রতিনিধি সৃজিতা জানান, “অনেকদিন ধরেই তার কথাবার্তা নিয়ে সন্দেহ ছিল। সে আমাদের বিভাগের ছাত্র বলে দাবি করলেও আমি বুঝতে পারি সে ভুয়া। আজ আমরা তাকে হাতে-নাতে ধরে ফেলি।”
 

চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “আমরা নিশ্চিত হয়েছি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তার কাছে পাওয়া পরিচয়পত্রে হাসপাতালের চাকরির তথ্য রয়েছে। এছাড়া তিনি ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন, যা উদ্বেগের বিষয়।” তিনি আরও জানান, মিনহাজকে নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখানেই নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।