ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৭:৩৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৭:৪১:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ সংগৃহীত ছবি
 

রাজধানীর তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, যেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ভেতরে সংঘর্ষ শুরু হয়। বনানী থানা পুলিশের তথ্য অনুযায়ী, পরিস্থিতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা পর, রাত সাড়ে বারোটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
 

ঘটনাস্থল থেকে দায়িত্বরত এসআই জুয়েল সরকার জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বাইরে কোনো উত্তেজনা নেই। সংঘর্ষ মূলত কলেজের ভেতরেই সীমাবদ্ধ ছিল।
 

ঢাকা মহানগর পুলিশের বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করেই দুই ছাত্র সংগঠনের সদস্যরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে কোন ব্যানার বা কারা এটি টানাতে যাচ্ছিল—সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।
 

তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার কারণ যাচাই করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।