ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৭:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক শিক্ষকরা বেতন কাঠামোর দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা এ সিদ্ধান্ত জানান।

দিনের আগে শাহবাগ এলাকায় সমাবেশ চলাকালে পুলিশ ব্যারিকেড অপসারণে বাধা দেয় এবং শিক্ষকরা সামনে এগোতে চাইলে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক ও একাধিক শিক্ষক আহত হন। ঘটনাস্থল ছেড়ে শিক্ষকরা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করেন।

শিক্ষকদের দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর বলপ্রয়োগ করেছে এবং এতে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। তারা জানান, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘোষিত কর্মবিরতি সারাদেশেই কার্যকর থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।