ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:০৮:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:০৮:১২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি: সংগৃহীত
সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে ইবতেদায়ি শিক্ষক সমাজ। রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
শিক্ষক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানানো হলেও সরকার এখনো তা বাস্তবায়ন করেনি। এতে দেশের লাখ লাখ ইবতেদায়ি শিক্ষকের জীবন-জীবিকা অনিশ্চয়তায় পড়েছে। তারা বলেন, আজকের মধ্যেই সরকার যদি জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দেয়, তবে লংমার্চ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
২১ দিনেরও বেশি সময় ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব শিক্ষক। তাদের দাবি—সরকার আগে ঘোষণা দিয়েছিল যে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ করা হবে, কিন্তু ৯ মাস পার হলেও সেই প্রক্রিয়া স্থবির হয়ে আছে।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, প্রশাসনিক জটিলতা ও প্রতিহিংসামূলক মনোভাবের কারণে জাতীয়করণের কাজ আটকে রাখা হয়েছে। তারা জানান, বাধ্য হয়েই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের প্রতি তাদের আহ্বান—ঘোষিত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করে শিক্ষক সমাজকে স্বস্তি ফিরিয়ে দেওয়া হোক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।