ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামছে সেনা, নৌ ও বিমানবাহিনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:৩৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:৩৫:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নামছে সেনা, নৌ ও বিমানবাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে দেশের তিন বাহিনীর ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ভোটের দিন ও আগে-পরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনী এবং দেড় হাজারের মতো বিমানবাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। প্রতিটি উপজেলায় থাকবে সেনাবাহিনীর একেকটি কোম্পানি, যা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নির্বাচনি নিরাপত্তা তত্ত্বাবধান করবে।
 

শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
 

বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে অপরিহার্য নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচনকে উৎসবমুখর ও নিরপেক্ষ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এ লক্ষ্যে তিন বাহিনীর প্রস্তুতি প্রশংসনীয়।
 

প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ মাসে সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতীয় নিরাপত্তা রক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছেন। আসন্ন নির্বাচনে একই দৃঢ়তা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
 

একই সঙ্গে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে যোগদানের আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।