স্যাটেলাইটে ধরা পড়ল আল-ফাশিরের গণহত্যা — গত দুই দিনে দুই হাজারের বেশি নিহত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:৩৩:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:৩৩:৪৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৬ বার পঠিত
ছবি: সংগৃহীত
সুদানের উত্তর দারফুরের আল-ফাশির শহরে চলমান ভয়াবহ গণহত্যার চিত্র এখন স্যাটেলাইট থেকেও ধরা পড়ছে। আন্তর্জাতিক স্যাটেলাইট সংস্থা Maxar Technologies-এর সর্বশেষ ইমেজে দেখা যাচ্ছে, আরএসএফ (Rapid Support Forces) মিলিশিয়াদের হামলায় রক্তে লাল হয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা। যেসব স্থানে অসংখ্য সুদানিজ নাগরিককে একসঙ্গে হত্যা করা হয়েছে, সেখানকার ভূমি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্র ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আরএসএফ বাহিনী গত ৪৮ ঘণ্টায় আল-ফাশিরে দুই হাজারেরও বেশি নিরীহ সুদানিজ মুসলিমকে হত্যা করেছে। সবচেয়ে নৃশংস ঘটনার একটি হলো—একজন অভুক্ত মা ও তাঁর শিশুকে গুলি করে হত্যার মুহূর্তটি নিজেরাই ধারণ করেছে আরএসএফ সদস্যরা।
চিকিৎসা সহায়তার জন্য হাসপাতালে আশ্রয় নেওয়া আহত সেনা ও সাধারণ নাগরিকদেরও রেহাই দেয়নি হামলাকারীরা। হাসপাতালের বেডেই বহু রোগীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুরো শহর এখন “মৃত্যুর উপত্যকা”-য় পরিণত হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই গণহত্যার পেছনে আরব আমিরাতের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। স্থানীয় স্বর্ণখনির নিয়ন্ত্রণ ও রপ্তানি বাণিজ্য দখলের লক্ষ্যেই আরএসএফ বাহিনী সুদানের উত্তরাঞ্চলে বেসামরিকদের ওপর এ নৃশংসতা চালাচ্ছে। সংগৃহীত বিপুল পরিমাণ স্বর্ণ পাচার করা হচ্ছে আরব আমিরাতে, যা এই সংঘাতের অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছে।
মানবাধিকার সংগঠনগুলো জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের প্রতি অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। পর্যবেক্ষকদের মতে, সুদানে যা ঘটছে তা শুধু গৃহযুদ্ধ নয়—এটি জাতিগত নিধন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।