ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

রোহিতদের বাংলাদেশ সফর অনিশ্চয়তায়, আপত্তি মোদি সরকারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১০:১৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১০:১৫:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
রোহিতদের বাংলাদেশ সফর অনিশ্চয়তায়, আপত্তি মোদি সরকারের

ভারতের জাতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আগামী মাসের দ্বিতীয়ার্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল রোহিত শর্মাদের। তবে এখন পর্যন্ত ভারত সরকার সফরের জন্য সবুজ সংকেত না দেওয়ায় সফরটি নির্ধারিত সময়ে হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিবিসি বাংলা একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন সফরের জন্য অনুকূল নয়।

এক সরকারি কর্মকর্তা জানান, "এই পরিস্থিতিতে ভারতের দল বাংলাদেশে গেলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে।"

এ অবস্থায় বিসিসিআই সফরটি ২০২৬ সালের আইপিএলের পর করার প্রস্তাব দিয়েছে এবং এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। বিসিসিআইর এক কর্মকর্তা বলেন, “বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। এখন যদি সফর না-ও হয়, ভবিষ্যতে তা পুনরায় আয়োজন করা যাবে।”

এর আগে ২০২৪ সালেও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফর করেছিল ভারতীয় দল। তখন সফর নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় ‘#BoycottBangladeshCricket’ ট্রেন্ড করলেও, সিরিজটি হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে।

তবে এবারের সফরে কোনো টেস্ট না থাকায় ভারতীয় বোর্ড মনে করছে, এটি স্থগিত করা হলে তেমন ক্ষতি হবে না। বিসিসিআইয়ের সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট রাজীব শুক্লার মধ্যপন্থি অবস্থানের কারণে ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে।

তবে সরকারি অনুমোদন না আসা পর্যন্ত সফর নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।