ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিবন্ধনের শেষ দিনে এখনও খালি রয়ে গেছে বিপুল হজ কোটা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৪:০৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৪:০৪:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
নিবন্ধনের শেষ দিনে এখনও খালি রয়ে গেছে বিপুল হজ কোটা

হজ নিবন্ধনের সময়সীমা শেষ হতে আর মাত্র একদিন বাকি, তবে প্রত্যাশিত সাড়া এখনো পাওয়া যায়নি হজযাত্রীদের কাছ থেকে। এ কারণে চলতি বছরের মোট হজ কোটার বড় অংশ খালি থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
 

হজ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ২ হাজার ৯০৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১১৩ জন হজযাত্রী। অথচ চলতি বছর বাংলাদেশের মোট হজ কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সৌদি সরকারের ঘোষিত সময়সূচি অনুসারে আগামীকাল রবিবার (১২ অক্টোবর) নিবন্ধনের শেষ দিন।
 

পরিস্থিতি বিবেচনায় দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ লক্ষ্যে শনিবারও হজ কার্যক্রমে যুক্ত ব্যাংকগুলো খোলা রাখা হয়। মন্ত্রণালয় থেকে এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, সৌদি রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজ নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবরই শেষ হবে। এখন পর্যন্ত তালিকাভুক্ত ৩২৯টি এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন শুরুই করেনি।
 

‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’-এর শর্ত অনুযায়ী প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। যৌক্তিক কারণ ছাড়া এই শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একই সঙ্গে আরও ৪৮টি এজেন্সির কোনো প্রাক-নিবন্ধন বা প্রাথমিক নিবন্ধন না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
 

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানিয়েছেন, সম্প্রতি অনেকেই ওমরাহ সম্পন্ন করায় এবার হজে আগ্রহ তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। কেউ কেউ ভুল ধারণা থেকে মনে করছেন, ওমরাহ সম্পন্ন করলে হজ করার প্রয়োজন কমে যায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শেষ মুহূর্তে নিবন্ধনের সংখ্যা কিছুটা বাড়বে। তার মতে, এবার প্রক্রিয়া আগেভাগে শুরু হওয়ায় অনেকে তা অনুধাবন করতে পারেননি।
 

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।