ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চট্টগ্রামে ফের বাড়ছে করোনা সংক্রমণ, চালু আইসোলেশন সেন্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:১৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:১৯:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
চট্টগ্রামে ফের বাড়ছে করোনা সংক্রমণ, চালু আইসোলেশন সেন্টার
চট্টগ্রামে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ১০ দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১০০ জনের বেশি।
 
পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীর জেনারেল হাসপাতালে ২০ শয্যার একটি আইসোলেশন সেন্টার চালু করেছে। উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
 
মেয়র জানান, সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে আগেভাগেই প্রস্তুতি নিতে হচ্ছে। পর্যায়ক্রমে আরও ব্যবস্থা নেওয়া হবে।
 
চসিকের স্বাস্থ্য কর্মকর্তা হোসনা আরা বেগম জানান, নতুন আইসোলেশন ওয়ার্ডে একজন করোনা রোগী অক্সিজেন, ভেন্টিলেটর, র‌্যাপিড টেস্ট ও ভ্যাকসিনসহ সব ধরনের সেবা পাবেন।
 
চট্টগ্রামে করোনার সংক্রমণ প্রথম শনাক্ত হয় ৪ জুন। এরপর থেকেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
 
বর্তমানে সরকারি চারটি এবং মোট ১০টির বেশি আরটি-পিসিআর ল্যাবে চলছে করোনা পরীক্ষা। সরকারি ল্যাবগুলো হলো:
 
১. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
২. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
৪. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)
 
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বর্তমানে প্রায় ৮০ হাজার ডোজ করোনার টিকা মজুদ রয়েছে এবং নতুন করে সরবরাহের প্রস্তুতি চলছে।
 
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকতে, মাস্ক পরতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করাতে অনুরোধ জানিয়েছেন।
 
করোনার পুনরাবৃত্তি রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।