ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

দারুণ লড়াই করেও ২৫০ স্পর্শ হলো না, ২৪৭ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ১১:২৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ১১:২৩:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
দারুণ লড়াই করেও ২৫০ স্পর্শ হলো না, ২৪৭ রানেই থামল বাংলাদেশের ইনিংস ২৪৭ রানেই অলআউট বাংলাদেশ

দুই উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে ২৭০-২৮০ রানের আশায় থাকলেও শেষ পর্যন্ত তা পূরণ হলো না। শেষ দুই ব্যাটারের লড়াইয়ের পর ২৪৭ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

আগের দিন শেষ হওয়া অবস্থায় বাংলাদেশ ছিল ২২৭/৮। ব্যাট হাতে দিনের শুরুতে আশার আলো দেখান তাইজুল ইসলাম। দিনের তৃতীয় বলেই হাঁকান দৃষ্টিনন্দন একটি চার। কিন্তু এরপর থেকেই রান আসা থেমে যায়।

সেই চাপেই নড়েচড়ে বসে লঙ্কান বোলাররা। ইনিংসের ৭৫তম ওভারে এবাদত হোসেন এলবিডব্লিউ হয়ে বিদায় নেন মাত্র ২ রান করে। আসিথা ফার্নান্দোর নিচু বল সরাসরি তার প্যাডে লাগে। আম্পায়ার আঙুল তুলতেই রিভিউ নেন এবাদত, তবে তাতেও রক্ষা হয়নি। তিনটি লাল সিগন্যাল অর্থাৎ আউট।

তখন বাংলাদেশের সংগ্রহ ২২৯ রান। এরপর শেষ ব্যাটার হিসেবে লড়াই চালিয়ে যান তাইজুল ইসলাম। তিনটি চমৎকার চার মেরে রান বাড়াতে থাকেন। একসময় ২৫০ রানের স্বপ্ন জাগে।

তবে ৮০তম ওভারে নতুন বল নেওয়ার আগেই তাড়াহুড়ো করে লং অনের ওপর দিয়ে ছয় মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। বলটি ছিল সোনাল দিনুশার। তিনি নিজেই অনেকটা দৌড়ে এসে ক্যাচটি নেন। তাইজুল ফেরেন ৩৩ রানে।

ফলে তিন রান আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে তারা করে ২৪৭ রান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।