ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কারখানা বন্ধের দায় সরকারের নয়, মালিকরাই টাকা নিয়ে পালিয়েছে: শ্রম উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৬:২৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৬:২৭:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
কারখানা বন্ধের দায় সরকারের নয়, মালিকরাই টাকা নিয়ে পালিয়েছে: শ্রম উপদেষ্টা
৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া তৈরি পোশাক কারখানাগুলোর পেছনে বর্তমান সরকারের কোনো দায় নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
 
বুধবার (২৫ জুন) সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সামরিক বাহিনীর এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, বন্ধ হওয়া এসব কারখানার মালিকেরা ব্যাংক ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। তারা পলিটিক্যাল কানেকশনে ব্যবসা পরিচালনা করতেন, যার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
 
তিনি বলেন, “কারখানাগুলোর মালিকরা শ্রমিকদের বেতন দেননি। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ঘাঁটলে দেখা যাবে ২০০ থেকে ৩০০ কোটি টাকার কম ঋণ খেলাপি নেই। তারপরও তারা ব্যাংক থেকে টাকা পেয়েছেন, কারণ ছিল রাজনৈতিক সম্পর্ক।”
 
উপদেষ্টা জানান, যেসব গার্মেন্টস বন্ধ হয়েছে, সেগুলো সাব-কন্ট্রাক্টে শ্রমিকদের দিয়ে কাজ করাতো। এতে কিছুটা বেকারত্ব বাড়লেও অনেকেই ইতোমধ্যে নতুন কারখানায় কাজ পেয়েছেন।
 
তিনি বলেন, “যদি কেউ বন্ধ কারখানাগুলো আবার চালু করতে চায় বা কিনে নেয়, তাহলে তাদের ব্যাংক ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”
 
এই সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।