ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন ‘জুলাই যোদ্ধারা’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:০৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৫:২২:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন ‘জুলাই যোদ্ধারা’ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম
আগামী মাস থেকে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার (২৩ জুন) সচিবালয়ে বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
 
তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের’ তিন ক্যাটাগরিতে ভাগ করে মাসিক ভাতা, এককালীন অনুদান, আজীবন চিকিৎসাসেবা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ৪৯৩ জন পাবেন মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির ৯০৮ জন পাবেন ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ১০ হাজার ৬৪২ জন পাবেন ১০ হাজার টাকা করে ভাতা। গেজেটে প্রকাশিত ৮৩৪ জন ‘জুলাই শহীদের’ পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন।
 
তিনি জানান, আহত যোদ্ধাদের পরিচয়পত্র, চিকিৎসা, পুনর্বাসন, প্রশিক্ষণ ও বিদেশে চিকিৎসাসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে গুরুতর আহত ৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে। এছাড়া শহীদদের স্মরণে প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তও নিয়েছে সরকার।
 
আহত ও শহীদদের তালিকায় কোনো ভুল হলে তা তদন্তসাপেক্ষে সংশোধন করা হবে এবং ওয়ারিশ জটিলতায় আটকে থাকা পরিবারগুলোকে দ্রুত সমাধানের মাধ্যমে পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।