ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

গাজা সিটিতে ইসরাইলের স্থল অভিযান শুরু, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন ফিলিস্তিনিরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:৩৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:৩৭:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
গাজা সিটিতে ইসরাইলের স্থল অভিযান শুরু, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন ফিলিস্তিনিরা ছবি সংগৃহীত

গাজা সিটিতে পরিকল্পিত স্থল অভিযানের অংশ হিসেবে ইসরাইল প্রাথমিক হামলা শুরু করেছে। তীব্র বোমাবর্ষণ ও আর্টিলারি হামলার পর শহরের বিভিন্ন এলাকা থেকে প্রাণ বাঁচাতে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (২০ আগস্ট) থেকে ইসরাইলি সেনারা শহরের উপকণ্ঠে ঘাঁটি স্থাপন করেছে। এক দশমিক এক মিলিয়নেরও বেশি মানুষ এ শহরে বসবাস করেন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, গাজা সিটিতে স্থল অভিযানের প্রথম ধাপ শুরু হয়েছে। এরই মধ্যে জেইতুন ও জাবালিয়া এলাকায় সেনারা অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্র বলছে, জেইতুন ও সাবরা পাড়ার শত শত বাসিন্দা নিরাপত্তার খোঁজে উত্তর-পশ্চিম দিকে সরে গেছেন।
 

এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই আক্রমণ অবশ্যম্ভাবীভাবে মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে।
 

আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ইসরাইল গাজা সিটি দখলের পরিকল্পনায় অনড় রয়েছে। গত বুধবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এই পরিকল্পনায় অনুমোদন দেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। এ অভিযানে পাঁচটি ডিভিশন অংশ নেবে এবং ৬০ হাজার রিজার্ভ সেনা তলব করা হয়েছে। এছাড়া ২০ হাজার সেনার দায়িত্বের সময়ও বাড়ানো হয়েছে।
 

এদিকে, ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন বাড়ছে। ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, মাল্টা ও অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ‘দুর্বল রাজনীতিক’ আখ্যা দেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতাদের সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার অভিযোগ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।