ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চুয়েটে র‌্যাগিং: ১০ শিক্ষার্থীকে শো কজ নোটিশ, প্রশাসন কঠোর অবস্থানে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৭:০৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৭:০৯:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
চুয়েটে র‌্যাগিং: ১০ শিক্ষার্থীকে শো কজ নোটিশ, প্রশাসন কঠোর অবস্থানে ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‌্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে শো কজ নোটিশ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, র‌্যাগিং ও অনৈতিক আচরণ শৃঙ্খলা বিধির কঠোর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এ ধরনের ঘটনা কখনও ছাড়যোগ্য নয়।
 

নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২৩ ব্যাচের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. রাফি আহম্মদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল নাছির, সাজ্জাদ হাসান, তানভীর খান, মনসুর আলম সিয়াম, এসকে ফাহিম আহমেদ, মো. আতিকুর রহমান ফাহিম, যন্ত্রকৌশল বিভাগের সাখাওয়াত হোসেন সজীব, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ ইতিসার এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোনতাসিন হোসেন মাহি রয়েছেন।
 

নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৩ আগস্ট রাত ১টার সময় মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা এন-৫১২ নম্বর রুম পর্যবেক্ষণকালে ২৩ ব্যাচের ১০ জন শিক্ষার্থীকে ২৪ ব্যাচের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি করতে দেখা গেছে। ঘটনার সরাসরি সংশ্লিষ্টতা থাকার কারণে তাদের বিরুদ্ধে শো কজ নোটিশ জারি করা হয়েছে।
 

শিক্ষার্থীদের আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে লিখিত জবাব দাখিল করতে এবং একই দিনে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
 

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম জানান, চুয়েট প্রশাসন ক্যাম্পাসে র‌্যাগিং ও মাদক নির্মূলে দৃঢ় অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।