ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বরিশালে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৫০:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
বরিশালে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু ছবি সংগৃহিত

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী রিয়াজ হোসেনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। মৃত ব্যক্তির বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা হাসপাতালে ৬৮ জন, পটুয়াখালীতে ১৯ জন, পিরোজপুরে ১০ জন, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, ভোলায় ২ জন ও অন্যান্য বরিশালের বিভিন্ন হাসপাতালে ৩ জন।
 

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক এবং মশার বিস্তার রোধে বাড়ি-আসপাশ পরিষ্কার রাখা এবং নিজেকে মশার কামড় থেকে রক্ষা করার ব্যবস্থা নিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।