ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মক্কায় হজগ্রাম বানাতে জমি কিনছে ইন্দোনেশিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:০১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:০১:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
মক্কায় হজগ্রাম বানাতে জমি কিনছে ইন্দোনেশিয়া সংগৃহীত ছবি

সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের জন্য 'হজগ্রাম' গড়তে জমি কিনছে ইন্দোনেশিয়া। এই উদ্যোগ নিয়ে দেশটির প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেছেন বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি।
 

বুধবার (৩০ জুলাই) বৈঠক শেষে বিনিয়োগমন্ত্রী জানান, প্রেসিডেন্ট প্রাবোবো সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় হজগ্রাম গড়ার প্রস্তাব দেন, যা উভয়ের সম্মতিতে গৃহীত হয়েছে।
 

মক্কার রয়্যাল কমিশন তাদের আটটি প্লট দেখিয়েছে, যেগুলো মক্কার কাছেই অবস্থিত। এগুলোর আয়তন ২৫ থেকে ৮০ হেক্টরের মধ্যে এবং উঁচু-নিচু জায়গাজুড়ে বিস্তৃত। সেখানে বসবাসকারীদের পুনর্বাসনের দায়িত্ব থাকবে সৌদি সরকারের ওপর।
 

হজগ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহযাত্রীদের জন্য আবাসন, বাণিজ্যিক এলাকা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে। এতে হজ ও ওমরাহ পালন আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

সম্প্রতি সৌদি সরকার বিদেশিদের কাছে জমি ও বাড়ি বিক্রির নীতিমালায় শিথিলতা এনেছে। যদিও মক্কা ও মদিনার ক্ষেত্রে এখনো কঠোরতা বজায় রয়েছে।
 

সূত্র: জাকার্তা গ্লোব


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।