ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ; যোগদানের শেষ সময় ১ নভেম্বর

চূড়ান্ত সুপারিশের ১০ মাসেরও বেশি সময় পর নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১১:০০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১১:০২:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ; যোগদানের শেষ সময় ১ নভেম্বর ছবি সংগৃহিত
৪৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২২ সালের ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে চাকরি করবেন। ২০২২ সালের নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়।

২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সবশেষে ওই বছরের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত সুপারিশ প্রকাশের ১০ মাসেরও বেশি সময় পর নিয়োগের গেজেট প্রকাশ করা হলো। এদিকে, ৪৬তম ও ৪৭তম বিসিএসের প্রার্থীরাও নিয়োগের প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৪৫৭ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়। অন্যদিকে, গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সুপারিশ করা হয়েছিল। তবে চার মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ৪৭তম বিসিএসের নিয়োগ গেজেট প্রকাশিত হয়নি।

এর আগেও বিভিন্ন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগের গেজেট প্রকাশে দীর্ঘ সময় লেগেছে। ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ২৩১ দিন পর ২০২৪ সালের মার্চে নিয়োগের গেজেট প্রকাশ করা হয়। ৪৩তম বিসিএসের ক্ষেত্রে প্রথম গেজেট প্রকাশে সময় লাগে প্রায় ২৯৪ দিন। আর ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর নিয়োগের গেজেট প্রকাশে সময় লেগেছিল ২১৬ দিন। এ ছাড়া চিকিৎসকদের জন্য অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট প্রকাশে প্রায় ১৩৩ দিন সময় লাগে। শিক্ষকদের জন্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের নিয়োগ গেজেট প্রকাশিত হয় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।