ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা

বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় টানা তৃতীয়বার নোবিপ্রবির অধ্যাপক

যুক্তরাষ্ট্র ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসেভিয়ারের প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা তৃতীয়বারের মতো স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধ্যাপক ড. মো: বেলাল হোসাইন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৫১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৫১:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় টানা তৃতীয়বার নোবিপ্রবির অধ্যাপক ছবি: প্রতিনিধি
টানা ৩য় বারের মতো বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় নোবিপ্রবির অধ্যাপক ড. বেল্লাল হোসাইন বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা তৃতীয়বারের মতো স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো: বেলাল হোসাইন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) কর্তৃক যৌথভাবে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় তাঁর নাম স্থান পেয়েছে। এর আগে তিনি ২০২৪ ও ২০২৫ সালের প্রকাশিত তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন। প্রকাশিত আন্তর্জাতিক সূচক অনুযায়ী, অধ্যাপক ড. মো: বেলাল হোসাইনের বৈশ্বিক র‍্যাংক ৬৬,৫৩৫। তাঁর মূল বিষয় ‘বায়োলজি' এবং ‘এনভায়রনমেন্টাল সায়েন্স’ সাবফিল্ডে তাঁর বিশ্ব র‍্যাংক ১,৪৯৫। প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, তাঁর এইচ-ইনডেক্স (H-index) ১৯ এবং এইচএম-ইনডেক্স (Hm-index) ৬। এলসেভিয়ারের প্রকাশিত এই তালিকায় বিশ্বের শীর্ষ এক লাখ গবেষকের পাশাপাশি নিজ নিজ গবেষণা-শাখায় সেরা ২ শতাংশে থাকা বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা হয়। গবেষকদের কাজের আন্তর্জাতিক প্রভাব, সাইটেশন সংখ্যা, গবেষক হিসেবে তাঁদের ভূমিকা ও সহলেখকদের সঙ্গে যৌথ কাজের নানা মানদণ্ড বিবেচনা করে এই র‍্যাংকিং তৈরি করা হয়ে থাকে। গবেষণা ও প্রকাশনায় অধ্যাপক ড. বেলাল হোসাইনের সাফল্য অত্যন্ত সমৃদ্ধ। স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে তাঁর ২০০টিরও বেশি মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ এবং ১০টি বই প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণাকর্ম বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, যা ৮,৩৯৮টিরও বেশি সাইটেশন এবং ৪৯ h-index দ্বারা প্রমাণিত। উচ্চতর গবেষণার পাশাপাশি তিনি প্রায় ২০টিরও বেশি আন্তর্জাতিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। টানা তিন বছর আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. মো: বেলাল হোসাইন বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আমার শিক্ষাদান ও গবেষণাকে মূল্যায়ন করে যাঁরা এই বৈশ্বিক সম্মাননার জন্য বিবেচিত করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ। এই স্বীকৃতি অত্যন্ত আনন্দ ও গর্বের, যা একই সঙ্গে একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ববোধও অনেক বাড়িয়ে দিয়েছে।” উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিবছর বিশ্বের শীর্ষ ২% গবেষকদের এই তালিকা প্রকাশ করে থাকে। মানসম্পন্ন প্রকাশনা ও গবেষণাপত্রের উদ্ধৃতির ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের স্বীকৃতি প্রদানে এই তালিকাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।