ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সাদমান, স্থগিত বিভাগের একটি পরীক্ষা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০২:০৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০২:০৫:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু ছবি সংগৃহিত
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। সাদমান বিশ্ববিদ্যালয়ের পাশের টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের বরাতে জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে তিনি মোটরসাইকেলে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন। পথে সড়কের বিভাজকে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁর সহপাঠী ও ক্যাম্পাসের বড় ভাইদের ফোনে বিষয়টি জানান। পরে তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মুহিত জানান, রাত ১টার দিকে সাদমানকে হাসপাতালে আনা হয়েছিল। এর আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানান, সাদমানের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে পাঠানো হয়েছে। দুই শিক্ষার্থী মরদেহের সঙ্গে গেছেন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জি এম রবিউল ইসলাম জানান, রোববার সকাল ৬টার দিকে লাশবাহী গাড়ি সাদমানের বাড়ির উদ্দেশে রওনা দেয়। তাঁর সঙ্গে যাওয়া দুই শিক্ষার্থীর একজন সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা। বিভাগের প্রধান আব্দুল হান্নান বলেন, একজন শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিভাগের সবাই শোকাহত। এ ঘটনায় রোববার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।