ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার

চীনা জাহাজকে হটাতে কোস্টগার্ড জাহাজ ও বিমান মোতায়েন ফিলিপাইনের

তাইওয়ানের কাছাকাছি ফিলিপাইনের বাতানেস প্রদেশে অননুমোদিতভাবে অবস্থান করা একটি চীনা গবেষণা জাহাজকে হটাতে নিজেদের সবচেয়ে বড় কোস্টগার্ড জাহাজ ও বিমান পাঠিয়েছে ম্যানিলা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৫:১৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৫:১৩:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
চীনা জাহাজকে হটাতে কোস্টগার্ড জাহাজ ও বিমান মোতায়েন ফিলিপাইনের ছবি: সংগৃহীত
তাইওয়ানের কাছাকাছি ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানেস প্রদেশের জলসীমায় অবস্থান নেয়া একটি চীনা গবেষণা জাহাজকে তাড়াতে নিজেদের সবচেয়ে বড় কোস্টগার্ড জাহাজ ও একটি উড়োজাহাজ মোতায়েন করেছে ম্যানিলা।
 
বৃহস্পতিবার (০১ অক্টোবর) ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, তাদের এই পদক্ষেপের ফলে চীনা জাহাজটির অননুমোদিত সামুদ্রিক গবেষণা ব্যাহত হয়েছে এবং সেটি ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তবে উত্তেজনা চলাকালে সেখানে চীনের একটি কোস্টগার্ড জাহাজও উপস্থিত হয়।
 
দক্ষিণ চীন সাগর বিষয়ক ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র জে তারিয়েলা জানান, গত ২৮ সেপ্টেম্বর থেকে ইতবেয়াত দ্বীপের প্রায় ৩৭ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থান করছিল 'জিয়া হাই কে ৭' নামের ওই চীনা গবেষণা জাহাজ। ফিলিপাইনের কোস্টগার্ডের দাবি, জাহাজটি নিজের আসল অবস্থান গোপন করে বাতানেস উপকূলে ঘোরাফেরা করছিল। পরিস্থিতি মোকাবিলায় ৯৭ মিটার দীর্ঘ 'বিআরপি তেরেসা মাগবানুয়া' নামের জাহাজটি ও একটি উড়োজাহাজ পাঠানো হয়। তেরেসা মাগবানুয়া চীনা জাহাজটির ১০০ গজের মধ্যে পৌঁছে যায় এবং একটি ছোট বোট নামিয়ে সেটির চারদিকে চক্কর দিয়ে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা পাঠাতে থাকে। এ সময় চীনা জাহাজটি বারবার ফিলিপাইনের বোটগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
 
পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে সেখানে চীনের একটি কোস্টগার্ড জাহাজ উপস্থিত হয়ে গবেষণা জাহাজটিকে আড়াল করার চেষ্টা করে। উল্টো তারা ফিলিপাইনের জাহাজটিকে রেডিওতে পাল্টা সতর্কবার্তা দেয়। ফিলিপাইনের কোস্টগার্ড বিষয়টিকে অত্যন্ত 'তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে। কারণ, জিয়া হাই কে ৭ একটি ব্যক্তিমালিকানাধীন জাহাজ। এর নিরাপত্তায় চীনা সরকারের কোস্টগার্ডের সরাসরি উপস্থিতি প্রমাণ করে যে বেইজিংয়ের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে। বাতানেস এবং লুসোন প্রণালীর সমুদ্রতলের সাবমেরিন ক্যাবল করিডোরের কাছে তারা কী ধরনের তথ্য সংগ্রহ করছিল, তা নিয়েও এখন নতুন করে প্রশ্ন উঠেছে।
 
কোস্টগার্ড আরও জানিয়েছে, অভিযান এখনো চলমান। চীনা জাহাজটি ওই এলাকা ছাড়তে বাধ্য হলেও সেটি যেন ফিলিপাইনের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) পুরোপুরি ত্যাগ করে, তা নিশ্চিত করতে তেরেসা মাগবানুয়া নজরদারি অব্যাহত রেখেছে। তবে এ বিষয়ে ম্যানিলার চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।