ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

‘অজান্তেই’ চীনা গোয়েন্দাদের সহায়তা করছে শতাধিক ব্রিটিশ শিক্ষাবিদ, এমআই

এআই, সাইবার নিরাপত্তা ও গোপন যোগাযোগ নিয়ে গবেষণায় যুক্ত ছিলেন তারা; চীনা গবেষণা প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ব্রিটিশ সরকারের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:৫১:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
‘অজান্তেই’ চীনা গোয়েন্দাদের সহায়তা করছে শতাধিক ব্রিটিশ শিক্ষাবিদ, এমআই ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের শতাধিক শিক্ষাবিদ ও গবেষক অজান্তেই চীনের গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করেছেন বলে সতর্ক করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআই৫। ‘চায়না জেনারেল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট’ (সিজিটিআরআই) নামের একটি প্রতিষ্ঠান চীনের গোয়েন্দা সংস্থার হয়ে গবেষণায় অর্থায়ন করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
 
এমআই৫-এর সতর্কবার্তায় বলা হয়েছে, সিজিটিআরআইয়ের সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) ‘খুব ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে যুক্তরাজ্যের শতাধিক শিক্ষাবিদ এমএসএসের অর্থায়নে বিভিন্ন গবেষণায় যুক্ত হয়েছেন। অনেক গবেষকই এ প্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় সম্পর্কে না জেনেই সৎ উদ্দেশ্যে এসব প্রকল্পে অংশ নিয়েছেন।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব গবেষণার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, গোপন যোগাযোগব্যবস্থা ও বার্তার ভেতর তথ্য লুকিয়ে রাখার প্রযুক্তি (স্টেগানোগ্রাফি) রয়েছে। এমআই৫-এর দাবি, এসব গবেষণা চীনা গোয়েন্দা সংস্থার প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়েছে।
 
যুক্তরাজ্যের নিরাপত্তামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, চীনা গোয়েন্দা সংস্থাগুলো ব্রিটিশ শিক্ষাবিদদের গবেষণা ও দক্ষতা গোপনে কাজে লাগানোর চেষ্টা করছে। তিনি দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সিজিটিআরআইয়ের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
 
এমআই৫ আরও সতর্ক করেছে, ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে, যদি সংশ্লিষ্ট ব্যক্তি কী করছেন তা যুক্তিসংগতভাবে জানার কথা থাকলেও তিনি সহযোগিতা চালিয়ে যান।
 
যুক্তরাজ্যের ১৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনিভার্সিটিজ ইউকে জানিয়েছে, তারা সতর্কবার্তাটি পর্যালোচনা করছে। সংগঠনটির মতে, গবেষণার নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখে।
 
অন্যদিকে লন্ডনে চীনা দূতাবাস এমআই৫-এর অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘কাল্পনিক ও সম্পূর্ণ বানোয়াট’ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষাগত ও গবেষণা সহযোগিতা আইন মেনেই স্বেচ্ছায় হয়ে আসছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।