ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

খালাসের পরও ৮ বছর কারাগারে, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণের রুল

খালাসের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে দেরি হওয়ায় দীর্ঘ কারাবাসের ঘটনায় ক্ষতিপূরণসহ পুনর্বাসনের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৯:৩৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৯:৩৪:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
খালাসের পরও ৮ বছর কারাগারে, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণের রুল ছবি সংগৃহীত

খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে খালাসের পরও দীর্ঘ সময় কারাগারে রাখার ঘটনায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পূর্ণ পুনর্বাসন, বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে রিটটি করেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

রিটের তথ্য অনুযায়ী, খুলনার বটিয়াঘাটা উপজেলার ইব্রাহিম শেখ পেশায় নৈশপ্রহরী ছিলেন। ২০০৩ সালে রাতে পাহারার দায়িত্ব শেষে সকালে বাড়ি ফেরার পথে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারেননি। পরে দায়রা আদালত একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।

২০১৭ সালের ২০ জুলাই হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলায় ইব্রাহিম শেখকে খালাস দেন। অন্য একটি মামলাতেও তাকে খালাস দেওয়া হয়। তবে হাইকোর্টের দেওয়া খালাসের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে প্রায় আট বছর সময় লাগে। ফলে খালাস পাওয়ার পরও দীর্ঘ সময় কারাগারে থাকতে হয় তাকে। সব মিলিয়ে প্রায় ২২ বছর কারাগারে ছিলেন ইব্রাহিম শেখ।

দীর্ঘ কারাবাসের সময় তার মা মারা যান এবং স্ত্রীও অন্যত্র চলে যান। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে চরম দারিদ্র্য ও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবাও নিতে পারছেন না বলে রিটে উল্লেখ করা হয়েছে।

একটি জাতীয় দৈনিকে ইব্রাহিম শেখের দীর্ঘ কারাবাসের বিষয়টি প্রকাশিত হওয়ার পর মানবিক বিবেচনায় জাতীয় হিন্দু মহাজোট তার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ, পূর্ণ পুনর্বাসন, বাসস্থান ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করে।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুহাম্মদ হাসান শহিদ কারুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

রিটকারী গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানান, ইব্রাহিম আলী শেখের খালাসের আদেশ আট বছর ধরে প্রেরণ ও কার্যকর করতে ব্যর্থতার ঘটনাকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না কেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দীর্ঘায়িত আটকাদেশের কারণে ইব্রাহিম আলী শেখের স্বাধীনতা, মর্যাদা ও জীবিকা হারানোর ক্ষতিপূরণ হিসেবে অবিলম্বে পাঁচ কোটি টাকা অথবা আদালত নির্ধারিত দৃষ্টান্তমূলক অর্থ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।