ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১

মক্কা চুক্তির আওতায় সৌদির পাশে তুরস্ক

হুথি হামলা মোকাবিলায় সৌদির সামরিক প্রয়োজন মেটাতে প্রস্তুতির কথা জানালেন ফিদান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১০:৪১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১০:৪১:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
মক্কা চুক্তির আওতায় সৌদির পাশে তুরস্ক ছবি সংগৃহীত

ইয়েমেনের হুথিদের হামলার মুখে সৌদি আরবের সামরিক প্রয়োজন মেটাতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সম্প্রতি স্বাক্ষরিত তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সহযোগিতার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) তুর্কি সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, সৌদি আরবের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে। চুক্তির আওতায় সৌদির কিছু সামরিক প্রয়োজন, বিশেষ করে কারিগরি ক্ষেত্রে, দেখা দিলে তা পূরণে তুরস্কের আপত্তি নেই।

গত মাসে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে এমন পরিস্থিতিতে কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে, তার বিস্তারিত এখনো নির্ধারিত হয়নি।
 

ইয়েমেনের হুথিরা জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর দেশটির বিভিন্ন স্থাপনা ও শহর লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। শনিবার হুথিরা রিয়াদের ‘সংবেদনশীল’ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদমুখী একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং আরও কয়েকটি হামলা ঠেকানো হয়েছে।
 

এই সংঘাতের প্রভাব সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও আন্তর্জাতিক নৌ চলাচলেও পড়ছে। বাব আল মান্দেব প্রণালির কাছে হুথিদের অগ্রসর হওয়ার ফলে লোহিত সাগর দিয়ে উপসাগরীয় দেশগুলোর পণ্য ও জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।
 

ফিদান বলেন, সৌদি আরব এই সংঘাতের অংশ হতে না চাইলেও তাকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধে টেনে নেওয়া গ্রহণযোগ্য নয়। যুদ্ধ বন্ধে বিভিন্ন পক্ষের কাছে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
 

তুরস্ক জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে করা এই প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও উন্মুক্ত হতে পারে। তবে এটি বিদ্যমান কোনো সামরিক জোটের বিকল্প হিসেবে গঠিত হয়নি।
 

এদিকে পাকিস্তান জানিয়েছে, সৌদির ওপর হুথি হামলার পর মক্কা চুক্তির আওতায় তাৎক্ষণিক কোনো সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়নি। তবে প্রয়োজন হলে সময়মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।