ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

শিক্ষার্থীদের আইডিতে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ সংযোজনের নির্দেশ হাইকোর্টের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৫:৩৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৫:৩৫:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
শিক্ষার্থীদের আইডিতে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ সংযোজনের নির্দেশ হাইকোর্টের
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিচয়পত্রে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
 
একই সঙ্গে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন আদালত। সরকারকে আগামী সাত দিনের মধ্যে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।
 
আদালত মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের নির্দেশ দেন। পাশাপাশি নিহত শিক্ষার্থীদের পরিবারকে পাঁচ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দেন আদালত।
 
শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়নের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
 
রিটের পক্ষে শুনানিতে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।
 
এর আগে, বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত, ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান। তিনি বিমানবাহিনীর ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে জানতে চেয়ে নির্দেশনাও চেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।