ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:৩৩:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:৩৩:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪ গ্রেফতারকৃত ৪ আসামী
কক্সবাজারের টেকনাফের তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের আব্দুল হাকিমের পুত্র আব্দুস সালাম (৩৩), একই গ্রামের মৃত ফরিদ আলমের পুত্র আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের পুত্র নজরুল ইসলাম ওরফে কালু (৩৪) ও মৃত অলি আহাম্মদের পুত্র মোঃ সামছুল আলম (৫২)। গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
র‌্যাব-১৫ এর আ. ম. ফারুক সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার বিকালে এ অভিযান চালানো হয়।
 
র‌্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী ঘাটে ইয়াবার একটি বড় চালান প্রেরণের প্রস্তুতিকালে জনৈক সুলতান আহাম্মদের মালিকানাধীন ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে ১,৫০,০০০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
 
র‌্যাব আরও জানায়, অভিযানের সময় তাদের তিন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।