ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

দিল্লি সফরে তারেক রহমানকে নিয়ে ভারতের অপেক্ষা অব্যাহত

প্রধানমন্ত্রীর সফর হলে দুই দেশের যেকোনো সমস্যা সমাধানে কাজ করা সম্ভব বলে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ১০:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:২৩:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫০ বার পঠিত
দিল্লি সফরে তারেক রহমানকে নিয়ে ভারতের অপেক্ষা অব্যাহত ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে আয়োজিত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে কাজ করার সুযোগ তৈরি হবে—এমন বিশ্বাস রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং এ কারণেই ভারত সরকার তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত এখনো আশাবাদী। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, বাংলাদেশ ও ভারত উভয় দেশই নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চায়। বাংলাদেশের বর্তমান প্রশাসন ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি নিয়ে কাজ করছে, আর ভারতও একই ধরনের নীতিতে বিশ্বাস করে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের অতীত প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, অতীতকে ভুলে যাওয়ার প্রয়োজন নেই। তবে একই সঙ্গে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে যেসব সমস্যা রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করতে হলে উভয় দেশের মধ্যে পারস্পরিক ও নিঃস্বার্থ বিশ্বাস প্রয়োজন। আলোচনার মাধ্যমে বিদ্যমান মতপার্থক্য দূর করে দুই দেশের সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে নেওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বক্তব্য দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের ক্ষেত্রে যেসব বিষয় ও ইস্যু রয়েছে, সেগুলোর সমাধানে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ দেখতে চায়। সফরের আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি হলে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি ইঙ্গিত দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে এমন একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চায়, যেখানে উভয় দেশই সমানভাবে উপকৃত হবে। পারস্পরিক স্বার্থ, সমতা ও সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই বাংলাদেশের প্রত্যাশা বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে এরই মধ্যে আলোচনা চলছে। সফরটি অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।