ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু AI অটো ফাইন সিস্টেম

AI ক্যামেরায় শনাক্ত হবে ট্রাফিক আইন লঙ্ঘন, মালিকের মোবাইলে যাবে মামলার তথ্য
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০৩:১৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০৩:৩০:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০৯ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু AI অটো ফাইন সিস্টেম ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে সড়কে শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে বিশেষ AI ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন শনাক্ত করা হবে।
 

কোনো যানবাহন ট্রাফিক আইন ভঙ্গ করলে ক্যামেরায় ধারণ করা তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (BRTA) ডেটাবেজে পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে মামলার তথ্য জানিয়ে SMS পাঠানো হবে। জরিমানার অর্থ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে পরিশোধের সুযোগও থাকবে।
 

একই যানবাহন বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে BRTA-এর বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এর মধ্যে যানবাহনের নিবন্ধন বাতিলের মতো পদক্ষেপও থাকতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়।
 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে AI-ভিত্তিক এই ব্যবস্থার কার্যকারিতা ও অভিজ্ঞতা মূল্যায়ন করা হবে। সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
 

মহাসড়কে চাঁদাবাজি বন্ধেও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন বা পুলিশের কোনো সদস্য—যে পক্ষের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ থাকুক, মহাসড়কে স্থাপিত CCTV ও AI ক্যামেরার রেকর্ড তদন্তে সহায়ক হবে।
 

এ ছাড়া লাইসেন্সবিহীন ও অননুমোদিত থ্রি-হুইলার এবং অযান্ত্রিক যানবাহনের মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকবে। এসব যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে CNG filling station থেকে জ্বালানি নেওয়া এবং feeder road ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
 

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।