ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ব্রাজিলে বাস দুর্ঘটনায় আটজনের প্রাণহানি

রিও ডি জেনেইরোর কাছে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হতাহতের ঘটনা; উদ্ধারকাজে অংশ নেন দমকলকর্মীরা।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:৪৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:৪৬:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
ব্রাজিলে বাস দুর্ঘটনায় আটজনের প্রাণহানি ছবি: সংগৃহীত
ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের উত্তরে পাহাড়ি এলাকায় রোববার একটি বাস উল্টে অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। দেশটির দমকল বাহিনী এ তথ্য জানিয়েছে।
 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় আহত আরও দুজনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে নয়জন নারী ও এক কন্যাশিশুও রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
রিও ডি জেনেইরোর দমকল বিভাগ জানিয়েছে, রোববার ভোরে পাহাড়ি শহর পেট্রোপোলিসের কাছে এই দুর্ঘটনা ঘটে।
 
দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীদের মাটি খননের কাজ করতে হয়েছে। ঘটনাস্থলে মোট ৪৯ জনকে পাওয়া গেছে। তাদের মধ্যে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে।
 
চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব শেষে ফেরার পথে একটি বাস সড়ক থেকে ছিটকে উল্টে যায়। ওই দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়। 
 
এর আগে গত বছরের অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নামবুকো রাজ্যে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।