ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

বিহারের অশোকধাম শিবমন্দিরে পদদলিত হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত বহু

শ্রাবণ মাসের শেষ সোমবারে অতিরিক্ত ভিড়; বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে হুড়োহুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১০:৫৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:৫৮:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
বিহারের অশোকধাম শিবমন্দিরে পদদলিত হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত বহু ছবি সংগৃহীত
ভারতের বিহারের লখিসরাই জেলার অশোকধাম শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১৭ আগস্ট) পূজা দিতে মন্দিরে বিপুলসংখ্যক পুণ্যার্থী জড়ো হলে ভোরে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবারে হয় এ পূজা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের স্টেশনে পৌঁছায়। এতে মন্দির চত্বরে হঠাৎ করে ভিড় বেড়ে যায়।

এর মধ্যেই মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার বা খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের মধ্যে একে অপরকে টপকে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে অনেকে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা চলে যাওয়ায় পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

তিনি বলেন, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ার কারণে মন্দিরের ভেতরে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। এরপরই পদদলিত হওয়ার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আহত পুণ্যার্থীদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।