ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান: ইসরায়েলের নিন্দায় ৮ মুসলিম দেশ

গাজা নিয়ে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা গত সপ্তাহেই প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:১৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:১০:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান: ইসরায়েলের নিন্দায় ৮ মুসলিম দেশ ছবি— সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় তীব্র নিন্দা জানিয়েছে আটটি মুসলিম দেশ। সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে ইসরায়েলের অবস্থানকে চলমান শান্তি প্রচেষ্টার জন্য গুরুতর বাধা হিসেবে উল্লেখ করেছেন। রবিবার প্রকাশিত ওই বিবৃতিতে তারা বলেন, শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যানের মাধ্যমে গাজা যুদ্ধের অবসান এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্মিলিত উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইসরায়েলের এ সিদ্ধান্ত শান্তি পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়াকে নস্যাৎ করার পাশাপাশি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে শুরুতেই দুর্বল করে দিচ্ছে। তাদের মতে, গাজা ও অন্যান্য অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার জন্য ইসরায়েলের এই অবস্থান সরাসরি দায়ী।

গত সপ্তাহে গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অব পিসের ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস পুরোপুরি অস্ত্রসমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। এর আগে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই পরিকল্পনাটিতে সম্মতি জানিয়েছিল এবং এর আওতায় যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

এই শান্তি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগে মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন, পরিকল্পনার রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলকে প্রতিশ্রুতি ও শর্ত মেনে চলতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ও ধারাবাহিক ভূমিকা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান, বাস্তবায়নে বাধা, শর্ত মেনে চলতে অস্বীকৃতি কিংবা বিলম্বের মতো যেকোনো পদক্ষেপ গাজা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। একই সঙ্গে যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ব্যাহত হলে এর জন্য ইসরায়েলকে সরাসরি ও সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে বলেও সতর্ক করেছে দেশগুলো।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।