ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

প্রধানমন্ত্রী তারেকের দিল্লি সফরের আগে পরিবেশ তৈরির আহ্বান

শেখ হাসিনা ও হাদি হত্যার অভিযুক্তদের প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান চায় বাংলাদেশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১০:০০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৭:৩৮:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেকের দিল্লি সফরের আগে পরিবেশ তৈরির আহ্বান ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরিতে নয়াদিল্লিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা চলছিল। সফর আয়োজনের বিষয়ে প্রাথমিক পর্যায়ের কার্যক্রমও এগিয়ে যাচ্ছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারঅ্যাকশনের ঘটনায় সফর আয়োজনের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে নয়াদিল্লিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক দণ্ডিত আসামিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে করা অনুরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এ কে এম শহীদুল করিম বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও স্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের নতুন সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক লাভের নীতিকে গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, প্রতিবেশীসহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে। এই নীতির আওতায় বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।