ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

সীতাকুণ্ডে গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিপইয়ার্ডের কাজ স্থগিত

নিরাপত্তা গাফিলতি ও উদ্ধারকাজে গোপনীয়তার অভিযোগ, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএসআরবি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০১:৩২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০১:৩২:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
সীতাকুণ্ডে গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিপইয়ার্ডের কাজ স্থগিত ছবি সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

শনিবার (১৫ আগস্ট) এ সিদ্ধান্ত হয়েছে বলে বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার নিশ্চিত করেন। তিনি জানান, এই স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

শফিউল আলম বলেন, ‘শুক্রবারের ভয়াবহ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।’

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ওই শিপইয়ার্ডে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে নয় শ্রমিক মারা যান।

দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে। ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়। হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর প্রথমে মালিকপক্ষ উদ্ধার কাজ চালাচ্ছিল। ফায়ার সার্ভিস, পুলিশ বা অন্য কোনো উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া হয়নি। এক পর্যায়ে স্থানীয় লোকজন জোরপূর্বক ঢুকে প্রথমে উদ্ধার তৎপরতা চালান। কিন্তু উদ্ধার করতে গিয়ে স্থানীয় লোকজনও অসুস্থ হয়ে পড়েন। তার আগে উদ্ধার করতে যাওয়া শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুর ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ভাটিয়ারির ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের দুর্ঘটনায় বিষয়ে নিহতের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা হয়নি।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।