ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ভাঙ্গায় কুমার নদীতে নেমে কৃষক নিখোঁজ, ৬ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

পাট ধুয়ে সাঁতার কাটার সময় তলিয়ে যান কৃষক মিঠু খলিফা, উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১২:৪১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১২:৪১:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৪ বার পঠিত
ভাঙ্গায় কুমার নদীতে নেমে কৃষক নিখোঁজ, ৬ ঘণ্টা পরও মেলেনি সন্ধান ছবি সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদীতে গোসল করতে নেমে মিঠু খলিফা (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।
 
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বাড়ির পাশে কুমার নদীতে পাট ধোয়া শেষে সাঁতার কেটে নিজ বাড়ির ঘাটের দিকে যাওয়ার সময় নদীতে তলিয়ে যান মিঠু খলিফা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, পাট ধোয়া শেষে সাঁতার কেটে পাড়ের কাছাকাছি এসে একটি বাঁশের খুঁটি ধরে লোকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। এরপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান।
 
পরে স্থানীয় লোকজন নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফরিদপুর থেকে ডুবুরি দল এসে কুমার নদীতে উদ্ধার অভিযান চালায়।
 
দীর্ঘ ছয় ঘণ্টা তল্লাশি চালিয়েও মিঠু খলিফার সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা ঘনিয়ে আসায় শনিবারের মতো উদ্ধার অভিযান স্থগিত করেন উদ্ধারকর্মীরা। আগামীকাল সকালে আবারও অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, ‘দুপুরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার কার্যক্রম চালাই। দীর্ঘ ছয় ঘণ্টার মধ্যেও মিঠু খলিফার সন্ধান পাওয়া যায় নাই। তবে ঘটনাস্থলে এখনো আমাদের টিম রয়েছে। আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।’
 
এদিকে মিঠু খলিফা নিখোঁজের ঘটনায় তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজনদের পাশাপাশি স্থানীয় অনেক মানুষ নদীর দুই পাড়ে অবস্থান করছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।