ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৪৭

ফ্লোরেস দ্বীপে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, মাংগারাই প্রদেশে সর্বোচ্চ প্রাণহানি ও জরুরি ত্রাণ তৎপরতা শুরু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১২:১২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১২:১২:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৪৭ ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে দেশটির ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর একের পর এক আফটারশক অনুভূত হয়। উদ্ধারকারী দল বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে।

বিবিসি সূত্রে জানা গেছে, ভূমিকম্প ও পরবর্তী আফটারশকে শত শত ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পুরো ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যায়নি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন পশ্চিমে বিমা রিজেন্সি ও বিমা শহর পর্যন্ত অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে মাংগারাই প্রদেশ।

প্রাথমিক হিসাবে মাংগারাইয়ে ২৪ জন, পূর্ব মাংগারাইয়ে ১৭ জন, সিক্কা প্রদেশে তিনজন এবং নাগাদা, এন্দে ও পশ্চিম মাংগারাই প্রদেশে অন্তত একজন করে নিহত হয়েছেন। এছাড়া দুজন গুরুতর আহত এবং ১১ জন সামান্য আহত হয়েছেন।

বিএনপিবি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের ঘাঁটিতে ১০ হাজার ৫০০ প্যাকেজ পৌঁছেছে।

এর মধ্যেই ইন্দোনেশিয়ার অন্য প্রান্তে ৬.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। পরপর শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় ফের আলোচনায় এসেছে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত এই ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।