ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৭ দিন ক্লাস-পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ইরানের বাধা: মাঝপথ থেকে ফিরল বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ ঘণ্টাও শুক্রবার রাতেই শুরু হজযাত্রা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার ২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে স্বাধীনতা পুরস্কার ২০২৬: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছেন তারেক রহমান ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: প্রথম দিনে বাংলা পরীক্ষা তেজগাঁওয়ে ঢাবির বাস দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালে চিকিৎসা চলছে ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার জ্বালানি সাশ্রয়ে মাঠ পর্যায়ের সভা এখন ভার্চুয়ালে: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা নববর্ষে কৃষক কার্ড বিতরণ শুরু, টাঙ্গাইলে উদ্বোধন করলেন তারেক রহমান ১৯ এপ্রিল চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট: সব প্রস্তুতি সম্পন্ন আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১ সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী লেবাননের জেফতায় ইসরায়েলি বিমান হামলা: সিভিল ডিফেন্স সদস্যসহ নিহত ৩ চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের চার নভোচারী গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মা ও নবজাতকরা

উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যু:আইএসপিআর

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৫:৪১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৫:৪১:৪৩ অপরাহ্ন
উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যু:আইএসপিআর
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
 
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। এফ-৭ বিজেআই মডেলের ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং এখন পর্যন্ত অন্তত ৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। দুর্ঘটনায় পাইলটসহ মোট চারজন নিহত হয়েছেন।
 
স্কুলের শিক্ষক মিজানুর রহমান জানান, ছুটির সময় হঠাৎ করে বিমানটি আছড়ে পড়ে এবং একটি ভবনের ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে। হতাহতদের হেলিকপ্টারে করে দ্রুত সিএমএইচে পাঠানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু: প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু: প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী