ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

পশ্চিমবঙ্গে ৫ হাজারের বেশি মাইক অপসারণ, মসজিদ থেকেই ৪ হাজারের বেশি

মসজিদ থেকেই সরানো হয়েছে ৪ হাজারের বেশি মাইক, উঠেছে সমতার প্রশ্ন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০১:২৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৭:৩৭:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১,৪৫৮ বার পঠিত
পশ্চিমবঙ্গে ৫ হাজারের বেশি মাইক অপসারণ, মসজিদ থেকেই ৪ হাজারের বেশি ছবি সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান চালিয়ে ধর্মীয় স্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজারের বেশি মাইক সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অপসারণ করা মাইকের মধ্যে চার হাজারের বেশি মসজিদ এবং প্রায় ১ হাজার ১০০টি মন্দিরের। এ নিয়ে মুসলিম সংগঠন ও মসজিদ কমিটিগুলোর পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোও প্রশ্ন তুলেছে।

মসজিদ কমিটি ও কয়েকটি মুসলিম সংগঠনের অভিযোগ, অনেক এলাকায় শব্দের মাত্রা পরিমাপ বা যথাযথ যাচাই না করেই মাইক খুলে নিতে বলা হয়েছে। তাদের দাবি, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগে আপত্তি নেই; তবে মসজিদ, মন্দির, রাজনৈতিক সভা ও সামাজিক অনুষ্ঠান—সব ক্ষেত্রেই একই মানদণ্ড অনুসরণ করা প্রয়োজন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের অধিকার দিয়েছে। কোনো পদক্ষেপের মাধ্যমে সেই অধিকার ক্ষুণ্ন হলে সমাজে ক্ষোভ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিও সংগৃহিত

শব্দদূষণ নিয়ন্ত্রণের এই অভিযানকে ঘিরে রাজনৈতিক বিতর্কের পেছনে সরকারের আগের কয়েকটি সিদ্ধান্তও আলোচনায় এসেছে। মে মাসে ক্ষমতায় আসার পর ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের উদ্যোগ নেয় শুভেন্দু সরকার। কোরবানির ঈদের আগে বিষয়টি নিয়ে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। একই সময়ে কয়েকটি মসজিদ থেকে মাইক সরিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে। সরকারি হিসাবে, মন্দিরের তুলনায় মসজিদ থেকে অপসারণ করা মাইকের সংখ্যা প্রায় চার গুণ বেশি। এ পরিসংখ্যান সামনে রেখে সরকারের পদক্ষেপের উদ্দেশ্য ও প্রয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, কোনো একটি পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে তার মনে হচ্ছে।

পশ্চিমবঙ্গে বিদ্যমান নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা জায়গায় মাইক বা লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে নির্দিষ্ট শর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবহারের সুযোগ রয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে বড় ধরনের আপত্তি না থাকলেও বিতর্ক তৈরি হয়েছে এর প্রয়োগের স্বচ্ছতা, লিখিত নির্দেশনা এবং ধর্মীয় ও সামাজিক সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমান মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না—তা নিয়ে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।