ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

রাজধানীর দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৫:৩৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৫:৩৩:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
রাজধানীর দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় রূপ নেয়। এখন পর্যন্ত এই ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 
দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ ঘোষণা দেওয়া হয়।
 
শোক দিবসে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই নিয়ম বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতেও পালন করা হবে। নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
 
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি স্কুল ভবনে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
 
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর বিমানটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তিনি ছাড়াও আরও অন্তত তিনজন নিহত হয়েছেন।
 
স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান, ছুটির সময় হঠাৎ বিকট শব্দে বিমানটি ভবনের একটি অংশে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনী এবং ২ প্লাটুন বিজিবি। উদ্ধারকৃত আহতদের হেলিকপ্টারে করে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
 
এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।