ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে

হামলা স্থগিত রেখেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:২০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:২০:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে এবং দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করতে পারে।
 
সোমবার ২৭ জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে ভালো আলোচনা চলছে এবং পরিস্থিতির ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তার ভাষায়, কিছু একটা হওয়ার ভালো সম্ভাবনা আছে। যদি তা না হয়, তাহলে কয়েক দিন আগে যে অবস্থায় ছিল পরিস্থিতি, সেখানেই ফিরে যেতে হবে। তবে বর্তমানে আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশেই এগোচ্ছে।
 
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে এখনও দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার অনুরোধ করেছে এমন দাবি ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, ইরান কূটনৈতিক পথ থেকে সরে আসেনি।
 
রয়টার্সের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শুরুতে ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত ভঙ্গ করে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির বিরুদ্ধে। এরপর ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম।
 
এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে আইআরজিসি। টানা ১৩ রাত ধরে চলা হামলা ও পাল্টা হামলার পর ২৫ জুলাই সেন্টকম সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করে। এরপর থেকে ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।
 
এর আগে রয়টার্সকে ইরানের সরকারের এক কর্মকর্তা জানান, যুদ্ধ শুরুর পর থেকে তেহরান হামলার বদলে হামলা নীতি অনুসরণ করছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখবে। এ বিষয়ে ওয়াশিংটনকে আগেই বার্তা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
 
রয়টার্সে ওই তথ্য প্রকাশের এক দিনের মধ্যেই ট্রাম্প প্রকাশ্যে সামরিক অভিযান স্থগিত রাখার কারণ তুলে ধরেন। তবে এর আগে ২৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর কোনো পরিকল্পনা তেহরানের নেই।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।