ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

অস্ট্রেলিয়ায় জাতীয় জরুরি সতর্কতা ‘অসঅ্যালার্ট’-এর পরীক্ষামূলক প্রয়োগ

অস্ট্রেলিয়ায় নতুন জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা ‘অসঅ্যালার্ট’-এর প্রথম দেশব্যাপী পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয়েছে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৫৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৬:৫৩:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
অস্ট্রেলিয়ায় জাতীয় জরুরি সতর্কতা ‘অসঅ্যালার্ট’-এর পরীক্ষামূলক প্রয়োগ ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সাধারণ নাগরিকদের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ট্যাবলেটে সোমবার দুপুরে হঠাৎ করেই উচ্চ শব্দে বেজে ওঠে জরুরি সাইরেন। প্রায় ১০ সেকেন্ড ধরে চলা এই তীব্র শব্দ ও ডিভাইসের কম্পনে মুহূর্তের জন্য দেশজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে এটি কোনো বিপদ নয়, বরং দেশটির নতুন জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা ‘অসঅ্যালার্ট’ -এর প্রথম দেশব্যাপী পরীক্ষামূলক প্রয়োগ ছিল।
 
সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় দুপুর দুইটায় অস্ট্রেলিয়ার প্রতিটি সময় অঞ্চলে একযোগে এই পরীক্ষা চালানো হয়। সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনের মতো বড় শহরগুলোতে ঘড়ির কাঁটা যখন দুইটা ছুঁয়েছে, তখনই নাগরিকদের ডিভাইসে সতর্কবার্তাটি পৌঁছে যায়। বার্তার স্ক্রিনে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে এটি একটি ‘টেস্ট অ্যালার্ট’ এবং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
 
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) জানিয়েছে, বর্তমানের ধীরগতির এসএমএস ব্যবস্থার পরিবর্তে ‘সেল ব্রডকাস্ট’ প্রযুক্তি ব্যবহার করে এই নতুন সিস্টেম তৈরি করা হয়েছে। এর ফলে নেটওয়ার্কে জ্যাম থাকলেও কয়েক সেকেন্ডের মধ্যে একটি নির্দিষ্ট এলাকার প্রতিটি ডিভাইসে সতর্কবার্তা পাঠানো সম্ভব হবে। এমনকি ফোন ‘সাইলেন্ট’ বা ‘ডু নট ডিস্টার্ব’ মোডে থাকলেও এই সাইরেন বেজে উঠবে।
 
আগামী অক্টোবর থেকে ‘অসঅ্যালার্ট’ আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। এটি মূলত দাবানল, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি কিংবা জনস্বাস্থ্যের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত জীবন বাঁচাতে ব্যবহৃত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের পরীক্ষায় কিছু ডিভাইসে বার্তা পৌঁছায়নি, যা মূলত সফটওয়্যার আপডেট না থাকা বা ডিভাইসের অসামঞ্জস্যতার কারণে হয়েছে। এই ত্রুটিগুলো বিশ্লেষণ করে অক্টোবর নাগাদ ব্যবস্থাটিকে পুরোপুরি ত্রুটিমুক্ত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।