ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা

মানুষের হয়ে কাজ করবে মেটার নতুন ব্যক্তিগত এআই ‘মিউজ’

পরিকল্পনা থেকে কেনাকাটা ও ই-মেইল—অনুমতি সাপেক্ষে ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করবে নতুন এআই এজেন্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৩:০৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৩:০৩:২৫ অপরাহ্ন
  • ৪ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
মানুষের হয়ে কাজ করবে মেটার নতুন ব্যক্তিগত এআই ‘মিউজ’ ছবি: সংগৃহীত

শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে মেটার নতুন ব্যক্তিগত এআই এজেন্ট ‘মিউজ’। ব্যবহারকারীর লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা তৈরি, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং বিভিন্ন কাজ ধাপে ধাপে এগিয়ে নেওয়ার সক্ষমতা নিয়ে এআই সেবাটি উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
 

মেটার তথ্য অনুযায়ী, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দিয়ে মিউজ তৈরি করা হয়েছে। এটি ‘মিউজ সিকিউর ভিএম’ নামের একটি বিশেষ ভার্চুয়াল মেশিনে পরিচালিত হবে, যেখানে ব্যবহারকারীর তথ্য ও এজেন্টের কার্যক্রম পৃথকভাবে সংরক্ষিত থাকবে। মিউজ অ্যাপের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এর সঙ্গে বার্তা বিনিময় করা যাবে।
 

ব্যবহারকারী কোনো কাজ বা লক্ষ্য জানালে মিউজ তা সম্পন্ন করার জন্য ‘মিউজ স্পার্ক’ মডেলের মাধ্যমে কাজ শুরু করবে। মেটার দাবি, বাস্তব জীবনের বিভিন্ন এজেন্টভিত্তিক কাজ পরিচালনার জন্য এটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম মডেল।
 

প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই সাধারণ ব্যবহারকারীরা মিউজ ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে মেটা। ই-মেইল পাঠানো, ভ্রমণের পরিকল্পনা বা বুকিংয়ের মতো কাজের পাশাপাশি দীর্ঘমেয়াদি কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রেও এটি সহায়তা করতে পারবে।
 

কোনো লক্ষ্য নির্ধারণ করে দিলে মিউজ প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা তৈরি, সময় ও অন্যান্য সম্পদ সমন্বয় এবং পরবর্তী কাজগুলো এগিয়ে নিতে পারবে। প্রয়োজনে এটি ব্রাউজার ব্যবহার, অনলাইন ফর্ম পূরণ এবং ব্যবহারকারীর হয়ে বিভিন্ন বিষয়ে দর-কষাকষির কাজও করতে পারবে বলে জানিয়েছে মেটা।
 

কোনো কাজ শেষ হতে দীর্ঘ সময় লাগলেও ব্যবহারকারী অ্যাপ বন্ধ করে রাখলে মিউজ তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তবে পরিস্থিতির পরিবর্তন হলে অথবা ই-মেইল পাঠানো ও কেনাকাটার মতো সংবেদনশীল কোনো কাজের প্রয়োজন হলে এটি ব্যবহারকারীর অনুমতি চাইবে।
 

মিউজের সম্ভাব্য ব্যবহারগুলোর মধ্যে রয়েছে গাড়ি বিক্রির জন্য ভালো মূল্য খুঁজে দেওয়া, বিভিন্ন বিল কমানোর উপায় অনুসন্ধান এবং ব্যবহারকারীর পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা সংশোধন করা।
 

অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও এআই এজেন্টটি কাজ করতে পারবে। এ জন্য স্ট্রাইপের তৈরি ‘লিংক’ পেমেন্ট সিস্টেম ব্যবহারের কথা জানিয়েছে মেটা। লিংকের এজেন্ট ওয়ালেট একবার ব্যবহারযোগ্য ভার্চুয়াল কার্ড তৈরি করবে, যাতে ব্যবহারকারীর মূল কার্ডের তথ্য সরাসরি প্রকাশ না হয়।
 

মেটা জানিয়েছে, ভবিষ্যতে মিউজে ‘শপ পে’সহ আরও পেমেন্ট সুবিধা এবং ‘ওয়ানপাসওয়ার্ড’-এর মতো আগে থেকে থাকা লগইন ব্যবস্থার সমর্থন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
 

ব্যবহারকারীর দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার সক্ষমতাও থাকবে মিউজের। ফলে আগে দেওয়া তথ্যের ভিত্তিতে এটি পরবর্তী সময়ে পরামর্শ দিতে পারবে। উদাহরণ হিসেবে, ইনস্টাগ্রামে সংরক্ষিত কোনো রেসিপি থেকে বাজারের তালিকা তৈরি, অতিথিদের খাবারসংক্রান্ত প্রয়োজন বিবেচনায় নিয়ে ডিনার পার্টির পরিকল্পনা এবং অন্যান্য দৈনন্দিন কাজ পরিচালনায় এটি সহায়তা করতে পারবে।
 

নিরাপত্তার জন্য মেটা মিউজ সিকিউর ভিএম নামে পৃথক কম্পিউটিং পরিবেশ তৈরি করেছে। প্রতিটি ব্যবহারকারীর মিউজ ক্লাউডে আলাদা ও বিচ্ছিন্ন পরিবেশে চলবে, যাতে অন্য ব্যবহারকারীর এজেন্ট সেখানে প্রবেশ করতে না পারে।
 

এই ব্যবস্থায় ‘সেন্টিনেল’ নামে একটি পৃথক এজেন্টও কাজ করবে। মেটার ভাষ্য অনুযায়ী, সেন্টিনেলের অনুমোদন ছাড়া মিউজের কোনো কার্যক্রম সরাসরি ইন্টারনেটে পৌঁছাতে পারবে না। প্রয়োজন হলে এটি ব্যবহারকারীর অনুমতিও চাইবে।
 

ব্যবহারকারীর পাসওয়ার্ড বা পেমেন্ট তথ্য সরাসরি দেখার সুযোগ মিউজের থাকবে না বলেও জানিয়েছে মেটা। ই-মেইল পাঠানো, কেনাকাটা বা অন্যান্য সংবেদনশীল কাজের আগে ব্যবহারকারীর অনুমতি নেওয়া হবে এবং এআই এজেন্টটি কী কাজ করেছে ও পরবর্তীতে কী করতে চায়, তার একটি অডিট ট্রেইলও দেখা যাবে।
 

কোন অ্যাপের সঙ্গে মিউজ যুক্ত হবে এবং সেটি কতটুকু প্রবেশাধিকার পাবে, তা ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন। চাইলে যেকোনো সময় প্রবেশাধিকার পরিবর্তন বা কোনো সেবা থেকে এআই এজেন্টটিকে বিচ্ছিন্ন করা যাবে।
 

মেটা আরও জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে তাদের কথোপকথন এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার না করার সুযোগ পাবেন। মিউজের সঙ্গে কথোপকথন বা ব্যবহারকারীর ভার্চুয়াল মেশিনে থাকা তথ্য মেটার বিজ্ঞাপন ব্যবস্থার সঙ্গে শেয়ার করা হবে না বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারী চাইলে মিউজকে সংরক্ষিত নির্দিষ্ট কোনো তথ্য ভুলে যাওয়ার নির্দেশও দিতে পারবেন।
 

চলতি বছরের শেষের দিকে ‘মিউজ কনফিডেনশিয়াল ভিএম’ চালুর পরিকল্পনা রয়েছে মেটার। এতে ব্যবহারকারীর তথ্য, কথোপকথন ও ভার্চুয়াল মেশিন এমনভাবে এনক্রিপ্ট করার কথা বলা হয়েছে, যার নিয়ন্ত্রণকারী চাবি থাকবে কেবল ব্যবহারকারীর কাছে।
 

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে আইওএস, অ্যান্ড্রয়েড ও মিউজের ওয়েব প্ল্যাটফর্মে সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এআই-চালিত স্মার্ট গ্লাসেও মিউজ যুক্ত করা হবে বলে জানিয়েছে মেটা।
 

মেটার পরিকল্পনা অনুযায়ী, মিউজের মৌলিক ও প্রয়োজনীয় কিছু সুবিধা বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে অতিরিক্ত সুবিধার জন্য থাকবে সাবস্ক্রিপশনভিত্তিক সেবা।
 

প্রতিষ্ঠানটির মতে, ব্যক্তিগত এআই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে মানুষের দৈনন্দিন কাজের ধরনে বড় পরিবর্তন আসতে পারে। সেই লক্ষ্যেই মিউজকে এমন একটি এআই এজেন্ট হিসেবে তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীর বিভিন্ন দায়িত্ব সামলে তাকে গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি সময় দেওয়ার সুযোগ তৈরি করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।