ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’

সকালের খালি পেটে যেসব খাবার রাখবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

সুস্থ থাকতে দিনের শুরুতেই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্ব
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১০:০২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১০:০২:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৮ বার পঠিত
সকালের খালি পেটে যেসব খাবার রাখবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ ছবি: সংগৃহীত
সকালে ঘুম থেকে ওঠার পর সঠিক খাবার নির্বাচন সারাদিনের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, খালি পেটে অতিরিক্ত ভারী খাবার খাওয়ার পরিবর্তে পুষ্টিকর ও সুষম কিছু খাবার বেছে নিলে শরীর ভালো থাকে, হজম প্রক্রিয়া সচল থাকে এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়তা করে।
 
বিশেষজ্ঞদের মতে, সুস্থ জীবনযাপনের জন্য শুধু কী খাওয়া হচ্ছে তা নয়, বরং কতটুকু এবং কখন খাওয়া হচ্ছে সেটিও সমান গুরুত্বপূর্ণ। তাই অনিয়মিত খাদ্যাভ্যাস বা ইচ্ছেমতো খাবার গ্রহণের বদলে পরিকল্পিত খাদ্যতালিকা অনুসরণ করা প্রয়োজন।
 
সকালে খালি পেটে আগের রাত থেকে ভিজিয়ে রাখা তিন থেকে পাঁচটি আমন্ডের খোসা ছাড়িয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি ডায়াবেটিস ও হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
 
এ ছাড়া উষ্ণ পানির সঙ্গে এক চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে পান করলে বিপাকক্রিয়া সক্রিয় হতে পারে এবং শরীরের অতিরিক্ত মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
 
থাইরয়েডের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য রাতে ভিজিয়ে রাখা জিরার পানি সকালে খালি পেটে পান করার পরামর্শ দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে।
 
সকালে কয়েক টুকরো পাকা পেঁপে খেলে হজমে সহায়তা পাওয়া যায়। কম ক্যালোরিযুক্ত এই ফলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা থাকতে পারে।
 
ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আমলকি খালি পেটে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তাদের মতে, সেদ্ধ করার তুলনায় কাঁচা আমলকিতে পুষ্টিগুণ বেশি বজায় থাকে।
 
সকালের নাশতায় সেদ্ধ ডিম বা অমলেট রাখা ভালো। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে।
 
ওটস, দুধ ও পাকা কলা দিয়ে তৈরি পরিজও স্বাস্থ্যকর নাশতা হিসেবে বিবেচিত হয়। ওটস রান্না করে দুধ, মধু বা গুড় মিশিয়ে তার সঙ্গে আমন্ড, কাজু, কলা কিংবা আপেলের টুকরা যোগ করলে এটি আরও পুষ্টিকর হয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের খাবার কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হজমে সহায়ক হতে পারে।
 
এ ছাড়া সকালের খাদ্যতালিকায় মৌসুমি ফল রাখার পরামর্শ দেওয়া হয়। পুষ্টিবিদদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ফল খেলে শরীর দ্রুত প্রয়োজনীয় ভিটামিন, ফাইবার, পানি ও শক্তি পায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।