ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জ বাসভবনের গ্যাস রাইজারে আগুন

তীব্র বজ্রপাতে সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার গ্যাস রাইজারে আগুন ধরে যায়।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৬:৫৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৬:৫৫:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জ বাসভবনের গ্যাস রাইজারে আগুন ছবি: সংগৃহীত
বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেইটে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে সঙ্গে খুব বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের সামনে হঠাৎ আগুনে শিখা জ্বলতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রী মহোদয়ের বাড়িতে আগুন ধরার আমরা খবর পেয়েছি। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।’
 
তিনি আরও বলেন, বাড়ির গেইটম্যান জানিয়েছে গ্যাস রাইজারে বজ্রপাত হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।