ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে সরকারের নতুন নির্দেশনা

সরকারি কাজ ও দাপ্তরিক নথিতে বুধবার থেকেই নতুন নির্দেশনা কার্যকর, মন্ত্রণালয়-দপ্তরগুলোকে তাৎক্ষণিক বাস্তবায়নের নির্দেশ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৩:৪৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৩:৪৭:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
‘মহামান্য-মাননীয়’ ব্যবহারে সরকারের নতুন নির্দেশনা ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
 

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। এর মধ্যে রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রচলিত ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ক্ষেত্রে ব্যবহৃত ‘মাননীয়’ শব্দও অন্তর্ভুক্ত।
 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন দপ্তর ও সংস্থাকে অবিলম্বে নতুন নিয়ম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
 

এর ফলে সরকারি চিঠিপত্র, নথি, প্রজ্ঞাপনসহ রাষ্ট্রীয় ও দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট পদগুলোর নাম উল্লেখের সময় আর এসব সম্মানসূচক শব্দ ব্যবহার করা হবে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।